নানাবাড়ি থেকে ফেরার পথে সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

0

সড়কে দূর ঘটনায় ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

নানাবাড়ি থেকে ফেরার পথে সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

নীলফামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম ইসলাম সৌরভ (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে নীলফামারী-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের ভবানীগঞ্জ শালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাঈম নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের বাদিয়ারমোড় জুম্মাপাড়া এলাকার হাসানুল ইসলামের ছেলে। সে ইটাখোলা কালীতলা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

স্থানীয়রা জানান, সকালে নানাবাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিল নাঈম। পথে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে তার মোটরসাইকেলটি পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায় নাঈম । পরে স্থানীয়রা মরদেহটি নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠায়।

ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। হাসপাতাল থেকে মরদেহ তার বাড়িতে আনা হয়েছে।”

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, “অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top